ছবিঃ সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্ত:বিভাগ ফুটবল খেলায় অর্থনীতি বিভাগ ও পাবলিক হেলথ বিভাগের মধ্যে ম্যাচ চলাকালীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং এক পর্যায়ে পাবলিক হেলথ বিভাগের খেলোয়াড় অর্থনীতি বিভাগের ক্রিয়া শিক্ষককে মারার জন্য তেড়ে আসে।
শনিবার (১লা ডিসেম্বর) বিকাল পাচঁটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অর্থনীতি বিভাগ ও পাবলিক হেলথ বিভাগের মধ্যে খেলা চলাকালীন এ ঘটনা ঘটে খেলার মাঝপথে এসে দুই দলের সংঘর্ষের পর কিছু সময়ের জন্য খেলাটি বন্ধ থাকে এবং রেফারী দুই দলকে আবারো খেলা শুরু করার জন্য আহ্বান জানান। অর্থনীতি বিভাগ খেলার জন্য প্রস্তুত থাকলেও পাবলিক হেলথ বিভাগ কোনোভাবেই খেলায় অংশগ্রহন করতে রাজি হয়নি।
পরবর্তীতে রাত ১০ টায় টেকনিক্যাল কমিটির মিটিংয়ে অর্থনীতি বিভাগকে অফিসিয়ালি বিজয়ী ঘোষনা করা হয়।
মারতে তেড়ে আসা শিক্ষার্থী মোহাম্মদ ইমন। সে পাবলিক হেলথ বিভাগের (৪৮ তম) ব্যাচের এবং শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী। ইমন পাবলিক হেলথ বিভাগের ছাত্র সংসদের ভিপি।

পাবলিক হেলথ বিভাগের এর শিক্ষার্থী ইমন বলেন, স্যার আমাদের খেলোয়াড়ের গায়ে হাত তুলেছিলো এজন্য আমি স্যার এর সাথে কথা বলার জন্য পিছন পিছন গেছিলাম। আচ্ছা আমি মারতে গেছি কিন্তু আমি তো তাকে মারিনি, যদি মারার ইচ্ছা থাকতো তাহলে মেরেই দিতে পারতাম, আমিতো তাকে হাতের কাছেই পেয়েছিলাম কিন্তু আমিতো তাকে মারি নাই।
খেলোয়াড়ের গায়ে হাত তোলার বিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক রনি হোসাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অর্থনীতি বিভাগের ক্রিয়া শিক্ষক হিসেবে মাঠে উপস্থিত ছিলাম। খেলার মাঠে শিক্ষার্থীদেরকে নিরাপদে রাখা আমার দায়িত্ব। দুইজন খেলোয়াড় মাটিতে পড়ে যায় এবং হাতাহাতি শুরু হয়। আমি তাদেরকে ছাড়িয়ে দেয়ার জন্য চেয়ার থেকে উঠে তাদের মাঝখানে চলে যাই। এর মধ্যেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে পাবলিক হেলথ এর এক শিক্ষার্থী আমাকে মারার জন্য তেড়ে আসে এবং আমার সাথে খারাপ ব্যবহার করে।
অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, খেলার সময় আমি খেলার মাঠে উপস্থিত ছিলাম। পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী, আজকে আমাদের একজন শিক্ষকের সাথে যে খারাপ ব্যবহার করেছে, এটা কোনোভাবেই কাম্য নয়। এটা আমাদের পুরো শিক্ষক সমাজকে অপমানিত করা। সঠিক তদন্ত সাপেক্ষে আমরা এর সুষ্ঠু বিচার চাই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল ইসলাম বলেন, আমি খেলার মাঠে উপস্থিত ছিলাম, তিনি বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে যে খারাপ ব্যবহার করেছে তা সঠিকভাবে তদন্ত করে আমরা বিচারের ব্যবস্থা করব।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
